সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ডিম নিক্ষেপ

ষ্টাফ রিপোর্টার

মানব পাচারের মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে মঙ্গলবার (২৪ মার্চ) রিমান্ড শুনানির জন্য ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে আদালত প্রাঙ্গণে বিক্ষোভের মুখে পড়তে হয়। শুনানি শেষে তাকে আদালত থেকে বের করে আনার সময় উত্তেজিত জনতা পচা ডিম নিক্ষেপ করে এবং স্লোগান দিতে থাকে।

বিকেলে কড়া নিরাপত্তায় তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ—ডিবি পুলিশ—তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আদেশের পর আদালত প্রাঙ্গণ থেকে তাকে বের করে নেওয়ার সময় ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা এক বিক্ষুব্ধ ব্যক্তি জানান, ডিম ছুড়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং সুযোগ পেলে আবারও এমন প্রতিবাদ জানাবেন।

শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এবং তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ অত্যন্ত প্রয়োজন।

ডিবি সূত্রের তথ্যমতে, তার বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। পাশাপাশি ফেনীর একটি মামলায় আগে থেকেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

এর আগে সোমবার গভীর রাতে বারিধারা ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে এবং পরে তাকে তাদের কার্যালয়ে নিয়ে যায়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031