সিলেটের কোম্পানীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা খাগাইল ও গৌরিনগর গ্রামের এ সংঘর্ষ শুরু হয়।
বর্তমানে সংঘর্ষ চলমান রয়েছে। প্রাথমিকভাবে একজন নিহত এবং ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।
তিনি বলেন, দুই পক্ষের সংঘর্ষ ১ জন নিহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।











