সিলেট জেলার খ্রিষ্টিয়ান সম্প্রদায়ের প্রেসবিটারিয়ার সিনডের বার্ষিক সভা

তিমির বনিক;মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জিতে গত ২৭শে মার্চ থেকে ২৯শে মার্চ সিলেট প্রেসবিটারিয়ান সিনডের বার্ষিক সভা ২০২৫ অনুষ্ঠিত হয়।

উক্ত বার্ষিক সভায় সিলেট বিভাগের সকল জেলার আনুমানিক ৭২টি প্রেসবিটারিয়ান চার্চের ২৫০ জনের অধিক প্রতিনিধি (ডেলিগেটস) অংশগ্রহণ করেন। যা বিগত বছরগুলোর মধ্যে স্বরণকালের সর্বাত্মিক প্রতিনিধির উপস্থিতি হিসেবে বিবেচিত হয়।

সভায় সভাপতির আসন অলংকৃত করেন প্রাক্তন মডারেটর, রেভা: বি. বি প্রেন্টিস এবং পরবতীর্তে নবনির্বাচিত মডারেটর রেভা: এভরিসন পতাম। সিনড সভায় নবনির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য মি. নেলসন এন. সরকার, সাধারণ সম্পাদক, রেভা: সখরিয় কট, যুগ্ম—সাধারণ সম্পাদক, রেভা: এডওয়ার্ড সাইমন সরকার, কোষাধ্যক্ষ, মি: জিডিশন সূচিয়াং, সদস্য, মি: রুশ পতাম, সদস্যসহ প্রমুখ।

 

উক্ত সভায় ৪জন সিনড খ্রীষ্টিয়ান থিওলজী সম্পন্ন ব্যক্তিকে নিজ নিজ চার্চ পরিচালনার জন্য প্রো-পালক (সহ-পালক) পদে অধিষ্ঠিত করা হয়।

 

রবিবার (২৯শে মার্চ) বিশেষ খ্রীষ্টিয়ান সম্প্রদায়ের পাম সানডে প্রোগ্রাম থাকায় পাশ্ববর্তী বিভিন্ন চার্চ থেকে আনুমানিক ৬০০ অতিথি রবিবারে সিলেট প্রেসবিটারিয়ান সিনড কর্তৃক আয়োজিত উপাসনায় যোগদানের জন্য মাগুরছড়া পুঞ্জিতে উপস্থিত হয়।

 

সিনড বার্ষিক সভায় উপস্থিত সকলের সম্মতিতে আলোচ্যসূচী অনুমোদন সাপেক্ষে, আলোচনা ও সিদ্ধান্তগৃহীতসহ সকল কার্যকরী ব্যবস্থা গ্রহণ সম্পন্ন করে গত ২৭শে মার্চ বিকেল ৪ ঘটিকা থেকে শুরু হয়ে ২৯শে মার্চ বেলা ২টার সময় সমাপ্তি ঘোষণার মাধ্যমে বার্ষিক সভার শেষ হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি প্রস্তুতকারক: নেলসন এন. সরকার, সাধারণ সম্পাদক, সিলেট প্রেসবিটারিয়ান সিনড।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031