সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ডেস্ক রিপোর্ট

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে শহিদুল ইসলাম শহিদ (৩০) নামের এক বাংলাদেশি যুবককে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা।

শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর পিলারের কাছে ভারতের ভেতরের অংশে এ ঘটনা ঘটে।

শহিদুল জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের নষ্কর মালিতার ছেলে। স্থানীয়ভাবে তিনি চোরাকারবারি কর্মকাণ্ড, বিশেষ করে মাদক পরিবহনের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে গয়েশপুরসহ আশপাশের গ্রামের ১০-১২ জন ভারত থেকে মাদক আনতে সীমান্ত অতিক্রম করেন। ফেরার পথে বিএসএফ টহল সদস্যরা তাদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও শহিদুল গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031