সীমান্তে ২ বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিএসএফের অস্বীকার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় দুই বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। রোববার (৩০ নভেম্বর) রাত দেড়টার দিকে আন্তর্জাতিক পিলার ৭৬ ও ৭৭-এর মাঝামাঝি এলাকায় ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানে না বলে জানিয়েছে বিজিবি।

নিহতরা হলেন—শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে ইব্রাহিম রিংকু (২৮) এবং পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে মমিন মিয়া (২৯)।

স্থানীয়দের বরাতে জানা যায়, রোববার গভীর রাতে ৪-৫ জনের একটি দল ওয়াহেদপুর বিওপির পাশ দিয়ে গরু আনতে সীমান্তে যায়। এ সময় ভারতের নিমতিতা ক্যাম্পের বিএসএফ সদস্যরা রিংকু ও মমিনকে আটক করে, অন্যরা পালিয়ে আসে। পরে বিভিন্ন সূত্রে জানা যায়, আটক দুই যুবককে মারধর করে হত্যা করা হয় এবং তাদের মরদেহ পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়।

পাকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য রফিক উদ্দিন বলেন, স্থানীয় বাজারে গিয়ে শুনেছি—ভারতে গরু আনতে গিয়ে দুজন নিখোঁজ হয়েছেন। তারা মারা গেছেন বলেও এলাকায় কথা চলছে। তবে পরিবারগুলো ভয়ে আনুষ্ঠানিক অভিযোগ করতে সাহস পাচ্ছে না।

৫৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি বিভিন্ন মাধ্যমে শুনেছেন। বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করেছে। এখনো কোনো পরিবার বিজিবির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেনি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031