সুদানে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

সুদানের আবেইতে অবস্থিত জাতিসংঘের সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৮ জন। তবে তাদের নাম জানা যায়নি।

শনিবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)

আইএসপিআর জানায়, সুদানের আবেইতে সন্ত্রাসীদের জাতিসংঘ ঘাঁটি আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছে এবং ৮ জন আহত হয়েছেন। সেখানে যুদ্ধ চলমান রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031