সুন্দরবনে চারটি জলদস্যু বাহিনীর প্রধানসহ ৫২ জন সদস্য র্যাব-৬-এর কাছে আত্মসমর্পণ করেছেন। গত তিন দিনে সুন্দরবনের বিভিন্ন এলাকায় র্যাব-৬-এর উদ্যোগে আয়োজিত কার্যক্রমে তারা আত্মসমর্পণ করেন।
র্যাব-৬-এর মিডিয়া শাখা থেকে জনা গেছে, আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, দুলাভাই/আফজাল বাহিনীর ১৫ জন, আনারুল বাহিনীর ১৩ জন এবং আফতাব বাহিনীর ৮ জন রয়েছেন। তাদের মধ্যে চার বাহিনীর প্রধানও রয়েছেন।
সুন্দরবনে বনদস্যুতা নির্মূল ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের চলমান কার্যক্রমের অংশ হিসেবে তাদের আত্মসমর্পণ করানো হয়েছে।
র্যাব-৬ (খুলনা)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, ‘জলদস্যুদের আত্মসমর্পণ করানোর কার্যক্রম ও অভিযান এখনো চলমান।
আত্মসমর্পণকারী বনদস্যু ব্যক্তিদের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হবে।
তিনি বলেন, ‘সুন্দরবনে জলদস্যুতা নিয়ন্ত্রণ ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও আত্মসমর্পণ কার্যক্রম অব্যাহত থাকবে।’











