সুন্দরবনে ১শ’ হরিণের ফাঁদ উদ্ধার; নিষিদ্ধ সময়ে কাঁকড়া শিকারে ২ জেলে কারাগারে

ফরহাদ হোসেন:খুলনা প্রতিনিধি

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাঁকড়া শিকারের অভিযোগে দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে কাঁকড়া ধরার সরঞ্জামসহ একটি নৌকা জব্দ করা হয়। একই সময়ে পৃথক অভিযানে সুন্দরবন থেকে উদ্ধার করা হয়েছে হরিণ শিকারের প্রায় ১শ’ মালা ফাঁদ এবং একটি নৌকা।

বন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সুন্দরবন পশ্চিম বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশনের আওতাধীন সন্ন্যাসীর খাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ সময়ে কাঁকড়া ধরার অভিযোগে দুই জেলেকে আটক করা হয়।

আটক জেলেরা হলেন—কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামের মোকলেসুর রহমান (৪০) ও অহিদুল গাজী (৩২)।

অন্যদিকে, সুন্দরবনের কুনচিরখাল এলাকায় পৃথক অভিযানে হরিণ শিকারের জন্য পেতে রাখা প্রায় ১শ’ মালা ফাঁদ উদ্ধার করে বন বিভাগ। এ সময় ফাঁদ পেতে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়।

কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা শেখ মোহাম্মদ আনিসুর রহমান বলেন, “নিষিদ্ধ সময়ে সুন্দরবনে কাঁকড়া শিকারের অভিযোগে দুই জেলেকে আটক করা হয়েছে। একই অভিযানে হরিণ শিকারের ফাঁদও উদ্ধার করা হয়।”

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান জানান, আটক দুই জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বনের গভীরে হওয়ায় নেটওয়ার্ক সংযোগের কারণে ছবি নেওয়া সম্ভাব হয়নি। সুন্দরবনের ছবি যুক্ত করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031