সেনা কর্মকর্তাদের ভার্চুয়াল হাজিরার আবেদন নাকচ

স্টাফ রিপোর্টার

দেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে রয়েছেন, আদালতে তাকে ফিজিক্যালি হাজির হতে হয়। সিনিয়র মন্ত্রী পর্যায়ের আসামিরা নিয়মিত সশরীরে হাজিরা দিচ্ছেন। তাদের সমস্যা না হলে আপনারা কেন পারবেন না? এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি, যাতে বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজির হওয়ার অনুমতি দিতে হবে। আদালত এর প্রয়োজন মনে করেন না। সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান, সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া উচিত।

গতকাল রোববার ট্রাইব্যুনাল-১-এ আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজির হওয়ার আবেদন করেন তাদের আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিজবাহ। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মন্তব্য করেন।

এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী মাসুদ সালাহউদ্দিন বলেন, আমরা শুনানিতে ভার্চুয়ালি হাজির হতে একটি আবেদন করেছি। পরে এ বিষয়ে প্রসিকিউশন পক্ষ থেকে সময় চাওয়া হয়। আমরাও এতে একমত হয়েছি। এ নিয়ে আগামী ৩ ও ৭ ডিসেম্বর শুনানি হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031