স্ত্রীকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখা সেই স্বামী গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর কলাবাগানে তাসলিমা আক্তার (৩৮) নামে এক নারীকে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখার অভিযোগে তার স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, স্ত্রী হত্যার পর মরদেহ লুকিয়ে পলাতক নজরুল ইসলামকে কলাবাগান থানা পুলিশের একটি দল গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

কলাবাগান থানা পুলিশ জানায়, নিহত তাসলিমা ও নজরুল ইসলামের সংসারে ১৭ ও ১৪ বছর বয়সী দুই মেয়ে রয়েছে। গত রোববার রাতে তারা আলাদা ঘরে ঘুমিয়ে ছিল। সোমবার সকালে নজরুল দুই মেয়েকে জানান, “তোমাদের মা অন্য একজনের সঙ্গে চলে গেছে।” এরপর তিনি মেয়েদের নিয়ে নিজের বোনের (তাদের ফুফু) বাসায় রেখে আসেন।

পরে মেয়েরা মায়ের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও ব্যর্থ হয়। বাবার সঙ্গেও যোগাযোগ করা না গেলে তাদের সন্দেহ হয়। তারা বিষয়টি মামাদের জানায়। এরপর সোমবার সন্ধ্যায় তাসলিমার ভাইয়েরা পুলিশে খবর দিলে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার ডিপ ফ্রিজের ভেতর থেকে তাসলিমার মরদেহ উদ্ধার করে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নজরুল ইসলামকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031