ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদের পক্ষে পিটিশন দায়ের করেছেন আইনজীবী মো. মাহফুজার রহমান। তিনি ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠজন এবং ছাত্রদলের সাবেক সহ-আইন সম্পাদক। অনলাইন প্ল্যাটফর্ম ‘দ্য ডিসেন্ট’ তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।
ওই ফেসবুক পোস্টে বলা হয়েছে, গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদের পিটিশন ফাইলকারী আইনজীবী মো. মাহফুজার রহমান ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-আইন সম্পাদক।
আদালত থেকে ফয়সালের জামিনের জন্য দায়েরকৃত পিটিশনের কপি এবং ওকালতনামা সংগ্রহ করে অ্যাডভোকেট মো. মাহফুজার রহমানের ফেসবুক প্রোফাইলের একাধিক ছবি ও তথ্যের সাথে মিলিয়ে দ্য ডিসেন্ট এ বিষয়ে নিশ্চিত হয়েছে।











