হামের প্রকোপ বেড়ে যাওয়ায় স্কুল বন্ধ রাখতে রিট

ষ্টাফ রিপোর্টার

দেশে হামের কারণে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। পাশাপাশি হামের প্রকোপ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দেশের সব স্কুল বন্ধ রাখারও নির্দেশনা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয়।

রিটে বলা হয়েছে, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার সাপ্লাই বজায় রাখতে না পারা এবং জরুরি চিকিৎসাসেবা প্রদানে ঘাটতি—সবই সংবিধান লঙ্ঘনের শামিল। তাই কেন বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে অবৈধ এবং কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—সে বিষয়ে কারণ দর্শানোর জন্য রুল জারির আবেদন জানানো হয়েছে।

এ রিটের শুনানি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে আজই হতে পারে। রিটে আরও দাবি করা হয়েছে, অবিলম্বে দেশব্যাপী জরুরি হাম টিকাদান কর্মসূচি চালু করা, টিকা, সিরিঞ্জ ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ নিশ্চিত করা এবং সর্বত্র যথাযথ চিকিৎসা সুবিধা, বিশেষায়িত ইউনিট ও আইসিইউসহ কার্যকর জরুরি সাড়া প্রদানের ব্যবস্থা গড়ে তুলতে বিবাদীদের নির্দেশ দেওয়া হোক।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031