৭০ হাজার ছাড়াল ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

ষ্টাফ রিপোর্টার

চলতি বছর দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন কোনো মৃত্যু ঘটেনি।

শুক্রবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে নতুন করে ৬৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগের ১২৯ জন, চট্টগ্রামের ৯৮ জন, ঢাকার সিটির বাইরে ১২০ জন, ঢাকা উত্তর সিটিতে ১২০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৭ জন, খুলনার সিটির বাইরে ১৩ জন, ময়মনসিংহের সিটির বাইরে ২৯ জন, রাজশাহীর সিটির বাইরে ২২ জন এবং সিলেটের সিটির বাইরে ৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত একদিনে দেশে ৬৫৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৬৭ হাজার ৪৫৯ জন রোগী ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৭০,৫১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এ বছরের এ পর্যন্ত ২৭৮ জনের মৃত্যু ডেঙ্গুতে হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031