ডেস্ক রিপোর্ট

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (EEE) বিভাগের শিক্ষার্থী শান্ত দেব এবং কম্পিউটার বিজ্ঞান ও কৌশল (CSE) বিভাগের শিক্ষার্থী অর্ণব দত্ত। তাঁরা দুজনই ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

শিক্ষক ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, শান্ত ও অর্ণব বন্ধুদের সঙ্গে চুয়েটের কবি কাজী নজরুল ইসলাম হল-সংলগ্ন পুকুরে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তাঁরা পানিতে তলিয়ে যান। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ETE) বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান জানান, ডুবে যাওয়া দুজনের মধ্যে একজনকে ৮–১০ মিনিট পর এবং অপরজনকে ৪০–৫০ মিনিট পর উদ্ধার করা হয়। প্রথমে তাঁদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে চট্টগ্রাম নগরের এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

 

নিহত অর্ণব দত্ত মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট এলাকার বাবুল দত্তের একমাত্র পুত্র।

চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিবারকে ইতোমধ্যে খবর দেওয়া হয়েছে এবং পরিবারের ইচ্ছা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031