কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; নিহত ১২

ডেস্ক রিপোর্ট

কুমিল্লায় যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩ শিশু ও ২ নারী বলে জানা গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা সদরের দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার ফলে রাজধানী ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031