খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি

পার্বত্য খাগড়াছড়ির পানছড়িতে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)–এর উপজেলা সমন্বয়ক নীতিদত্ত চাকমা গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ইউপিডিএফ (গণতান্ত্রিক) এ হত্যাকাণ্ডের জন্য প্রতিপক্ষ ইউপিডিএফ (প্রসীত)–কে দায়ী করে বিবৃতি দিয়েছে। তবে প্রসীত খীসার নেতৃত্বাধীন সংগঠনের মুখপাত্র অংগ্য মারমা অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটি ইউপিডিএফ (গণতান্ত্রিক)–এর অভ্যন্তরীণ কারণেই ঘটেছে, এতে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ জানান, নীতিদত্ত চাকমাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031