মালয়েশিয়া থেকে এলো ২৭৩০০ টন ডিজেল

চট্টগ্রাম প্রতিনিধি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব থাকা সত্ত্বেও দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে নিয়মিতই তেলবাহী জাহাজ আসছে। এর ধারাবাহিকতায় মালয়েশিয়া থেকে ২৭ হাজার ৩০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে ‘পিভিটি সোলানা’ নামের একটি ট্যাংকার জাহাজ বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। মঙ্গলবার ভোররাত ৩টার দিকে পানামার পতাকাবাহী জাহাজটির আগমনের বিষয়টি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন নিশ্চিত করেছে।

এর আগে সোমবার চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে লাইটারের মাধ্যমে জ্বালানি খালাস করা হবে। প্রয়োজনে জাহাজটিকে ডলফিন জেটিতে ভেড়ানোর ব্যবস্থাও নেওয়া হতে পারে, যেখানে খালাস প্রক্রিয়া সম্পন্ন হবে।

বন্দর সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ৪ এপ্রিল প্রায় ৭০ হাজার টন এলএনজি বহনকারী আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। গত এক মাসে বিভিন্ন ধরনের জ্বালানি নিয়ে মোট ৩৩টি জাহাজ বন্দরে এসেছে। এর মধ্যে ১৫টি জাহাজে ছিল জ্বালানি তেল, ৮টি জাহাজে এলএনজি এবং ৯টি জাহাজে এলপিজি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031