৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

ডেস্ক রিপোর্ট

শুক্রবার রাতে দক্ষিণ ও মধ্য এশিয়ার কয়েকটি দেশে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে সংঘটিত এই কম্পনে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে। তবে এখন পর্যন্ত কোথাও প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চল। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১৭০ কিলোমিটার।

সবচেয়ে বেশি প্রভাব পড়ে পাকিস্তানে। রাজধানী ইসলামাবাদসহ পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বাল্টিস্তান ও আজাদ জম্মু-কাশ্মির অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়। অনেক স্থানে আতঙ্কে মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।

এছাড়া আফগানিস্তানের রাজধানী কাবুল এবং ভারতের নয়াদিল্লি, হরিয়ানা ও জম্মু-কাশ্মির অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে। তবে এসব স্থান থেকেও বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে জানা গেছে, তিন দেশেই পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং উল্লেখযোগ্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারিতেও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031