ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার সেমন্তঘর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হঠাৎ করে সেমন্তঘর গ্রামের জামাল মিয়ার বাড়িতে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পাশের আরেকটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে দুটি বসতঘরই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী পুড়ে যায় বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তিনি আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে।











