কুলাউড়ায় মনু নদীতে ভেসে উঠলো অজ্ঞাত একটি লাশ

তিমির বনিক;মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মনু নদী  থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা পুলিশে খবরে দিলে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

 

মঙ্গলবার উপজেলার টিলাগাঁও এলাকায় নদীর পানিতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে ধারণা করা হচ্ছে, লাশটি ভারত সীমান্তবর্তী এলাকা থেকে ভেসে এসে মনু নদীতে পৌঁছাতে পারে। তবে মৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

 

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানিয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031