যুবদল নেতার হামলায় আরেক শিবির নেতা সংকটাপন্ন, নেওয়া হয়েছে আইসিইউতে

ডেস্ক রিপোর্ট

গাইবান্ধার সাঘাটায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় আহত সালাউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। গত রবিবার যুবদল ও বিএনপি নেতাকর্মীদের হামলায় পিঠে গুরুতর জখম হওয়া এই শিবির নেতাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, হামলাকারীরা সালাউদ্দিনের পিঠের ডান অংশে ধারালো অস্ত্র দিয়ে এতটাই গভীর কোপ দেয় যে আঘাত তার ফুসফুস পর্যন্ত পৌঁছেছে। রক্তক্ষরণ বন্ধ করতে সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জরুরি অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

শজিমেক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সালাউদ্দিনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও এখনো সংকট পুরোপুরি কাটেনি। ফুসফুসে আঘাতের কারণে শ্বাসপ্রশ্বাসে জটিলতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করার জোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

ইতিমধ্যে সালাউদ্দিনের শরীরে চার ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। আরও রক্তের প্রয়োজন বলেছেন স্বজনরা। তারা জানিয়েছেন, চিকিৎসকেরা কিছু সময় পর্যবেক্ষণের পর তার শারীরিক অবস্থার চূড়ান্ত আপডেট জানাবেন। সালাউদ্দিনের বড় ভাই আব্দুল্লাহ বলেন, ‘আমার ভাইয়ের ফুসফুসে গভীর জখম হয়েছে। তিনি এখনো আইসিইউতে। চিকিৎসকেরা বলেছেন, তিনি এখনো ঝুঁকির মধ্যে আছেন। আমরা দেশবাসীর কাছে দোয়া চাইছি।’

 

গাইবান্ধা জেলা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ফেরদাউস সরকার রুম্মন বলেন, ‘সালাউদ্দিন নির্দোষ এক যুবক। তাকে এভাবে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে। তাঁর সুস্থতার জন্য আমরা সবাই প্রার্থনা করছি এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

 

উল্লেখ্য, গতকাল বিকেলে সাঘাটার বোনারপাড়া চারমাথা এলাকায় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষের সময় মুকুল, পলাশ ও আশরাফের হামলায় বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হন এবং সালাউদ্দিন গুরুতর আহত হন। সালাউদ্দিনের ফুসফুসে ছুরির আঘাতের ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

সাঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পবিত্র কুমার জানান, ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031