বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক

আন্তর্জাতিক ডেস্ক

ফুটবল বিশ্ব যখন ফিফা বিশ্বকাপের উন্মাদনায় ডুবে, ঠিক সেই সময় শোকের এক সংবাদ নেমে এসেছে ফিলিস্তিনের ফুটবলে। ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি গোলকিপার সালিম আল-আশকার। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।

খবর আনাদুলুর।

আল-আশকার গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসভিত্তিক ক্লাব খাদামাত খান ইউনিসের হয়ে খেলতেন। স্থানীয় ফুটবলে তিনি পরিচিত মুখ ছিলেন। তার অকাল মৃত্যুতে ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

এক বিবৃতিতে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন। সালিম আল-আশকার সেই দীর্ঘ তালিকার সর্বশেষ সংযোজন।

 

আল-আশকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে চিলিভিত্তিক ফুটবল ক্লাব দেপোর্তিভো পালেস্তিনোও। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ৩২ বছর বয়সী ফিলিস্তিনি গোলকিপারের মর্মান্তিক মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। একই সঙ্গে একের পর এক এমন প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ক্লাবটি অবিলম্বে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শান্তি পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031