ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ছাড়াল পাঁচ শতাধিক

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুইজনের মধ্যে একজন খুলনা এবং অপরজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৫৫১ জনের মৃত্যু হলো। আর চলতি মাসের ১৭ দিনে প্রাণ হারিয়েছেন ৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ৩১১ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ হাজার ২৯৫ জনে।

আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার ১২১ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, বরিশাল বিভাগে ৫১ জন, খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯৯ হাজার ২৯৫ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী। এ ছাড়া এখন পর্যন্ত মারা যাওয়া ৫৫১ জনের মধ্যে ৫১ দশমিক ৭০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৩০ শতাংশ পুরুষ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031