ডেঙ্গু নিয়ে আবার আতঙ্ক, ২৪ ঘন্টায় ৬ মৃত্যু

ষ্টাফ রিপোর্টার

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮৬ জন রোগী।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থাটির তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ জনে। একই সময়ে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩৬ হাজার ৬৮২ জনে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৫৮৬ জনের মধ্যে—

  • বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৯ জন
  • চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮ জন
  • ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন
  • ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৪ জন
  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৩ জন
  • ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন
  • রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪ জন
  • রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন
  • সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন।

গত ২৪ ঘণ্টায় ৬০৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মোট ৩৪ হাজার ৭৪৫ জন ছাড়পত্র পেয়েছেন।

১ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬৩ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ২ শতাংশ নারী।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031