এনসিপিকে ইসির চিঠি

শাপলা নয়, প্রতীক নিতে হবে তালিকা থেকে

ষ্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনের প্রাথমিক পর্যালোচনায় গৃহীত হয়েছে। তবে দলটির প্রথম পছন্দের প্রতীক ‘শাপলা’ বরাদ্দ পায়নি।

এনসিপিকে পাঠানো এক চিঠিতে ইসি জানায়, নির্বাচন পরিচালনা বিধিমালায় ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় সেটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়। একই সঙ্গে দলটিকে ৭ অক্টোবরের মধ্যে সংরক্ষিত প্রতীক তালিকা থেকে একটি প্রতীক বেছে নিয়ে লিখিতভাবে কমিশনকে জানাতে অনুরোধ করা হয়েছে।

ইসির চিঠিতে উল্লেখ করা হয়, এনসিপি নিবন্ধনের জন্য আবেদন করেছিল, যা প্রাথমিকভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়েছে। আবেদনপত্রে দলটির পছন্দের প্রতীকের ক্রমে শাপলা, কলম ও মোবাইল উল্লেখ ছিল। কিন্তু নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর বিধি ৯(১) অনুযায়ী বরাদ্দযোগ্য প্রতীকের তালিকায় ‘শাপলা’ নেই।

এ অবস্থায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯০বি (১)(খ) অনুযায়ী, কোনো রাজনৈতিক দল তাদের মনোনীত সব প্রার্থীর জন্য সংরক্ষিত প্রতীকের তালিকা থেকে একটি প্রতীক বেছে নিতে পারবে। বরাদ্দকৃত প্রতীকটি দলটির জন্য সংরক্ষিত থাকবে, যদি না পরবর্তীতে দলটি অন্য কোনো প্রতীক গ্রহণে আগ্রহ প্রকাশ করে।

চিঠিতে আরও বলা হয়েছে, জটিলতা এড়াতে এনসিপিকে দ্রুতই সংরক্ষিত প্রতীকের তালিকা থেকে এখনো বরাদ্দ না হওয়া একটি প্রতীক বেছে নিতে হবে এবং আগামী ৭ অক্টোবরের মধ্যে তা লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানাতে হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031