ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ৮০৩

ষ্টাফ রিপোর্টার

দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক আকারে রয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও ৮০৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১৫৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩০ জন এবং ঢাকার বাইরে (ঢাকা বিভাগে) ১৪৭ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রামে ৯৭ জন, বরিশালে ১১২ জন, খুলনায় ৪৯ জন, ময়মনসিংহে ৪৯ জন, রাজশাহীতে ৩৭ জন, রংপুরে ১৭ জন ও সিলেট বিভাগে ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৭৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ হাজার ১৭০ জন, যার মধ্যে ৬০ হাজার ২৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৫৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মশা নিধন ও জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করার সুপারিশ করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031