দলীয় সিদ্ধান্ত অমান্য করলে শারীরিক নির্যাতন করার হুমকি বিএনপি নেতার

কুমিল্লা প্রতিনিধি

দলীয় সিদ্ধান্ত অমান্য করলে শারীরিক নির্যাতন করার হুমকি দিয়েছেন কুমিল্লা বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন। রোববার সন্ধ্যায় উপজেলা বিএনপির যৌথসভায় তিনি এই কথা বলেন।

তার এমন বক্তব্যে সমালোচনার ঝড় বইছে কুমিল্লা-পাঁচ নির্বাচনি এলাকায়।

২৩নভেম্বর সন্ধ্যায় বুড়িচং উপজেলা বিএনপির যৌথ কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন। দুই মিনিটের সেই ভিডিওতে বলতে শোনা যায়, যারা দলীয় নির্দেশনা অমান্য করবে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব। তফসিল পর্যন্ত আমরা অপেক্ষায় আছি। এখানেই শেষ না। তাদের সবাইকে শারীরিকভাবে নির্যাতন করতে হবে। দালালদের জন্য আমাদের জেল খাটতে হয়েছে। ৯০ ভাগ লোকের সমর্থনে কুমিল্লা-৫ আসন বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় মনোনয়ন পেয়েছেন জসীম উদ্দিন। এর বাইরে কোনো কথা থাকার কথা ছিল না। তফসিল পর্যন্ত আমরা দেখছি। বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান বলেছেন চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত অপেক্ষা করতে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031