গোপালগঞ্জের কোটালীপাড়ায় যুবলীগ নেতা মুকুল খন্দকার আনুষ্ঠানিকভাবে যুবদলে যোগ দিয়েছেন। তিনি উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
সোমবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার ভাঙ্গারহাট বাজারে উপজেলা যুবদল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে যুবদলে যোগদান করেন।
এসময় উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক ও সদস্য সচিব মান্নান শেখ ফুলের মালা পড়িয়ে যুবদলে স্বাগত জানান।
এসময় রাধাগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাসির ফকির, রাধাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসান ফকিরসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।











