দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান

ষ্টাফ রিপোর্টার

দেশবাসীর সম্মিলিত ভালোবাসা ও সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে তিনি লেখেন, বিশ্বের নানা প্রান্ত থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা, শুভকামনা ও দোয়া জানানো হচ্ছে, তার জন্য জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তারেক রহমান আরও লেখেন, বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিক ও বন্ধুসুলভ রাষ্ট্রগুলোর উদ্বেগ–উৎকণ্ঠা এবং বাংলাদেশের মানুষের সীমাহীন ভালোবাসা তাদের গভীরভাবে স্পর্শ করেছে। তিনি বলেন, “দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস।”

পোস্টে তিনি মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতি প্রদর্শনের জন্য সবাইকে ধন্যবাদ জানান।

এদিকে দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিসসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে ২৩ নভেম্বর জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পাশাপাশি আরও কিছু জটিলতা দেখা দিয়েছে।

গত কয়েক দিনে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ–সমমানের এইচডিইউ থেকে সরিয়ে রোববার ভোরে আইসিইউতে স্থানান্তর করা হয়।

সোমবার (১ ডিসেম্বর) বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান জানান, “সিসিইউ থেকে আইসিইউ, আইসিইউ থেকে ভেন্টিলেশন—ম্যাডামের অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। এই মুহূর্তে বলার মতো কিছু নেই, শুধু দেশবাসীর কাছে দোয়া চাই।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031