জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাযোগ্য করে তোলা সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
ডিবি হেফাজতে থাকা বিতর্কিত এই সাংবাদিককে গ্রেপ্তার না করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলে আল্টিমেটাম দিয়েছে গণঅভ্যুত্থানের ঐক্যবদ্ধ প্লাটফর্ম জুলাই ঐক্য।
রোববার রাত ৮টা ৫০ মিনিটে তাকে ডিবি হেফাজতে নেওয়ার পর এমনটি জানিয়েছেন জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজী। এর আগে তাকে ধানমন্ডি এলাকা থেকে ডিবি পুলিশ আটক করে হেফাজতে নেয়া হয়।











