আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদের আগের অস্ত্র মামলার জামিনকারী আইনজীবীরা প্রভাবশালী আইনজীবী ও অধিকাংশই বড় রাজনৈতিক দলগুলোর নেতা। ফলে তাদের প্রভাবে এসব জামিন হওয়া সহজতর হয়েছে।
বুধবার রাতে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে এ কথা লেখেন।
পাঠকের জন্য আসিফ নজরুলের হুবহু পোস্টটি তুলে ধরা হলো:
আমাদের প্রিয় ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ করেছে ফয়সাল করিম মাসুদ নামের এক ছাত্রলীগ সন্ত্রাসী। তাকে র্যাব গ্রেফতার করেছিল গত বছর। এরপর তার জামিন হয়েছে হাইকোর্ট থেকে। এরপর থেকে জামিন দেয়ার ন্যয্যতা নিয়ে বিভিন্ন মহলে আবারো আলোচনা-বিতর্ক উঠছে।











