ছাত্রাবাসের ফি কমানোর দাবিতে মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের স্মারকলিপি

ডেস্ক রিপোর্ট :মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্রাবাসহ শিক্ষার্থী ব্যবস্থাপনার অতিরিক্ত ফি কমিয়ে শিক্ষার্থীদের সাধ্যের আলোকে নিয়ে আসা প্রসঙ্গে মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ বরাবর  স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির মৌলভীবাজার সরকারি কলেজ শাখা।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে অধ্যক্ষের কার্যালয়ে, মৌলভীবাজার সরকারি কলেজ শিবির সভাপতি আরাফাত আহমদ ও সেক্রেটারি সুমন আহমেদের যৌথ স্বাক্ষরিত একটি প্যাডে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২১ জুলাই,২০২৫ খ্রি. এক নোটিশ এর মাধ্যমে জানানো হয় কলেজ হোস্টেল ফি ও ব্যবস্থাপনা ফি বৃদ্ধি করা হয়েছে। পূর্বে মাসিক সিট ভাড়া ছিল ৫০০ টাকা ও ব্যবস্থাপনা ফি ৩০০০ টাকা।  যা বাড়িয়ে সিট ভাড়া ৭০০ টাকা এবং ব্যবস্থাপনা ফি বাবদ ৪০০০ টাকা করা হয়েছে। যে সিট ভাড়া ও ব্যবস্থাপনা ফি শিক্ষার্থীদের জন্য সংকুলান খুবই কষ্টসাধ্য। মৌলভীবাজার সরকারি কলেজের অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত ও ভিত্তিহীন পরিবারের। ক্যাম্পাসে দুইটি আবাসিক ছাত্রী হল এবং একটি আবাসিক ছাত্র হল রয়েছে। যদিও ছাত্র হলে একের অধিক প্রয়োজন তার বদলে একটি হোস্টেল রয়েছে। এখানে কিছু ছাত্র মেসে না উঠে কষ্ট করে বা ঋণ ধার করে সিট রেন্ট এবং ব্যবস্থপনা ফি বাবদ একত্রে ৯০০০ টাকা দিয়ে উঠছে। প্রতি বছর আমরা পত্রিকায় দেখি শিক্ষার্থীরা ধারদেনা, বাড়ির গবাদিপশু, টিউশনি, জমি ইত্যাদি বিক্রি করে কলেজ আবেদন ফি, ভর্তি ফি ও হোস্টেল ফি’র ব্যয় সংকুলান করে থাকে। এমতাবস্থায়, যদি হোস্টেলের সিট রেন্ট ও ব্যবস্থপনা ফি অতিরিক্ত বৃদ্ধি করা হয় তাহলে অধিকাংশ শিক্ষার্থীদের উপর এক জোরপূর্বক চাপিয়ে দেওয়া জুলুম বলে মনে করছি।

এ বিষয়ে অধ্যক্ষ প্রফেসর মনসুর আলমগীর শিক্ষার্থীদের দাবির বিষয়ে আশ্বস্ত করে জানান, “আমরা অবশ্যই এটা পরবর্তী কাউন্সিল মিটিংয়ে আলোচনা করব। এবং আমি চেষ্টা করব যাতে দ্রুত এর একটি সমাধান বের করা যায়।”

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, অযৌক্তিক হারে হোস্টেল ফি বৃদ্ধি শিক্ষার্থীদের উপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করছে। তাই দ্রুত ফি কমানোর পদক্ষেপ নিতে হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031