চাঁদপুরে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে ৮

বিশেষ প্রতিনিধি

ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৮ জন।

আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমান। তবে এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে কোস্টগার্ড। এরআগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার হরিণাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাতে জানা যায়, গতকাল বিকেলে ভোলার ঘোষেরহাট ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা করে এমভি জাকির সম্রাট-৩। চাঁদপুরে মেঘনা নদীতে আসার পর ঘন কুয়াশার কারণে ধীর গতিতে চলছিলে লঞ্চটি। এ সময় বরিশালের যাত্রীবাহী লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ এর সাথে সংঘর্ষ হয়। এতে এমভি জাকির সম্রাট লঞ্চের একপাশ দুমড়ে মুচড়ে যায়।

 

এ ঘটনায় প্রাণ হারান দুই লঞ্চে থাকা অন্তত ৮জন যাত্রী। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

অন্যদিকে ভোররাতে মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর মোহনপুর এলাকায় নদীতে নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ঢাকা থেকে চাঁদপুরগামী ইমাম হাসান-৫ নামে একটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031