মৌলভীবাজার বেঙ্গল সুইট ফুডকে ১৬ লক্ষ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট

বিশুদ্ধ খাদ্য আদালতে মৌলভীবাজারের বেঙ্গল সুইট ফুড প্রতিষ্ঠানকে ১৬ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

ল্যাবরেটরী পরীক্ষার মাধ্যমে জিলাপীতে নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) শনাক্তের পর এ জরিমানা প্রদান করা হয়।

গত সোমবার (২৩ ফেব্রুয়ারী) মামলার ধারাবাহিক শুনানি শেষে বিজ্ঞ আদালত (বিশুদ্ধ খাদ্য আদালত) ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ এর দুটি ধারায় এ জরিমানা ও দন্ড প্রদান করেন।

 

জানা গেছে বিগত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক দীপংকর ব্রহ্মচারী বাদী হয়ে “বেঙ্গল সুইট ফুড” প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালত এ মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে গত ২৩ ফেব্রুয়ারী এর রায় প্রদান করেন। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মৌলভীবাজার জেলা কার্যালয়ের অফিসার (অ.দা.) মো: শাকিব হোসাইন সত্যতা নিশ্চিত করে বলেন, “হাইড্রোজ একটি বিষাক্ত রাসায়নিক দ্রব্য, যা খাদ্য উৎপাদনে ব্যবহার ‘খাদ্য-সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা-২০১৭’ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ এবং ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031