দুই বছরে অগ্রণী ব্যাংকের শাখা থেকে ৬১ কোটি টাকা গায়েব

ডেস্ক রিপোর্ট

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে গত দুই বছরে ৬১ কোটি টাকা খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত অগ্রণী ব্যাংকের নীলফামারীর সৈয়দপুর, চট্টগ্রামের লালদীঘি ইস্ট করপোরেট, পাবনার কাশিনাথপুর ও চাঁদপুরের ছেংগারচর বাজার শাখায় এসব ঘটনা ঘটে। এদিকে ঢাকার রমনা করপোরেট শাখার লকার থেকে প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার খোয়া যাওয়ার অভিযোগও রয়েছে।

ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশ, গ্রাহকের ভুয়া স্বাক্ষর তৈরি করে ভুয়া লেনদেন বা ভল্ট থেকে সরাসরি অর্থ সরানোর মাধ্যমে এসব ঘটনা ঘটে।

ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষায় উঠে এসেছে যে, সৈয়দপুর শাখার ঘটনায় জ্যেষ্ঠ কর্মকর্তা আলিমুল আল রাজি তমালের নাম প্রধান অভিযুক্ত হিসেবে এসেছে। ২০২৪ সালের শুরু থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি সহকর্মীদের পরিচয়পত্র ও গোপন সংকেত ব্যবহার করে নিজের এবং কয়েকটি সন্দেহজনক হিসাবে প্রায় ৪৩ কোটি টাকা স্থানান্তর করেন।

নিরীক্ষা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সৈয়দপুর শাখার রংপুর বাস টার্মিনাল এলাকার ইসলামী ব্যাংকিং উইন্ডোর একটি হিসাব থেকেই প্রায় ১৫ কোটি টাকা সরানোর তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় শাখার সাবেক ব্যবস্থাপক আব্দুল লতিফের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে প্রায় ৪৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। তবে আব্দুল লতিফ বলেন, বিষয়টি তদন্তাধীন থাকায় তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30