পার্লামেন্ট নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

ডেস্ক রিপোর্ট

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে হারছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি ও ধর্মীয় দলগুলোর জোট। দেশটির প্রধান ৩টি টেলিভিশন চ্যানেলের বুথফেরত জরিপ থেকে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৮ অক্টোবর) ভোরে পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল, রয়টার্স ও আলজাজিরা।

 

জরিপের তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর ডানপন্থি জোট এবং আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট উভয় শিবিরই এখন সমান ৫১টি করে আসন পেয়ে সমানে-সমান অবস্থানে রয়েছে।

 

এর ফলে ১২০ আসনের পার্লামেন্টে (নেসেট) কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা (৬১ আসন) নিশ্চিত করতে পারছে না।

 

ইসরায়েলের প্রধান সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান ১১’ এবং টেলিভিশন ‘চ্যানেল ১৩’-এর সর্বশেষ আপডেট অনুযায়ী, নেতানিয়াহুর ডানপন্থি শিবির এবং আইজেনকোটের বিরোধী শিবির—উভয় পক্ষই এখন ৫১টি করে আসন পাচ্ছে। তবে অপর প্রধান গণমাধ্যম ‘চ্যানেল ১২’ এখনো আইজেনকোটের জোটকে ৫২–৫০ আসনে সামান্য এগিয়ে রেখেছে।

 

জরিপের এ আপডেটে সবচেয়ে বড় চমক দেখিয়েছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। দলটি আগের অনুমানের চেয়ে আসন বাড়িয়ে এককভাবে সর্বোচ্চ ২৭টি আসন পেতে যাচ্ছে।

 

অন্যদিকে আইজেনকোটের দল ‘ইয়াশার’ পাচ্ছে ২১টি আসন। এর ফলে একক দল হিসেবে পার্লামেন্টে লিকুদের বড় ব্যবধানে এগিয়ে থাকা নিশ্চিত হয়েছে।

 

এদিকে, ‘কান ১১’-এর নতুন হিসাব অনুযায়ী, নেতানিয়াহুর লিকুদ দল দুটি আসন বাড়িয়ে ২৭টিতে পৌঁছালেও তাদের মিত্র উগ্র ডানপন্থি ওতজমা ইয়েহুদিত একটি আসন হারিয়ে ৬টিতে নেমেছে।

 

অন্যদিকে, বিরোধী শিবিরের বামপন্থী ডেমোক্র্যাট দল একটি আসন হারিয়ে ৯টিতে নেমে এসেছে। তবে ফিলিস্তিনি-ইসরায়েলি অর্থাৎ আরবদের নেতৃত্বাধীন দলগুলো এখনো তাদের ১৮টি আসন শক্তভাবে ধরে রেখেছে।

জরিপের এই নতুন ফলের পর জেরুজালেমে লিকুদ পার্টির প্রধান কার্যালয়ে দলটির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দলীয় কার্যালয়ে একে একে সরকারের শীর্ষ মন্ত্রীরা আসতে শুরু করলে কর্মীরা নেচে-গেয়ে এবং ব্যালট পেপার শূন্যে উড়িয়ে উল্লাস প্রকাশ করেন।

 

জ্বালানিমন্ত্রী এলি কোহেন এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আমিচাই চিকলি কার্যালয়ে ঢুকে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও করমর্দন করেন।

 

প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিছুক্ষণের মধ্যেই দলীয় কার্যালয়ে এসে পৌঁছাবেন এবং তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। নেতানিয়াহু আগেই জোর দিয়ে বলেছেন, তারি দল এ নির্বাচনে হারেনি

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30