কয়রায় ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পরিষদের সঙ্গে গণতান্ত্রিক সংলাপ

ফরহাদ হোসেন:খুলনা প্রতিনিধি

খুলনার কয়রায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের সঙ্গে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় কয়রা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের আয়োজনে প্রকল্পের ফিল্ড অফিসার মধুময় সরকারের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফর রহমান,

 

এসময় সংলাপে অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য শেখ আবুল কালাম, আজাদ,নাজমুচ্ছায়াদাত, হরেন্দ্রনাথ সরকার,মোস্তফা শফিকুল ইসলাম,শেখ সোহরাব হোসেন,আবু হোরাইরা খোকন, সেলিনা খাতুন, মূর্শিদা খাতুন, ইউনিয়ন সিএসও সদস্য মোঃ রিয়াছাদ আলী, আনারুল ইসলাম ডাবলু, ফরহাদ হোসেন, মিজানুর রহমান লিটন,সুব্রত মন্ডল, স্বপ্না মন্ডল, প্রমুখ।

 

সংলাপে ডেঙ্গুর বিস্তার, লক্ষণ, প্রতিরোধ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ব্যক্তিগত সচেতনতা যথেষ্ট নয়; প্রয়োজন সমন্বিত সামাজিক উদ্যোগ। বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, নালা-নর্দমা পরিষ্কার রাখা, পরিত্যক্ত পাত্রে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

আলোচনায় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের ভূমিকা ও দায়িত্ব, স্থানীয় পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের বিষয় উঠে আসে।

 

সংলাপে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ ও জনগণের সম্মিলিত উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণ ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

 

গণতান্ত্রিক সংলাপে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, স্বেচ্ছাসেবক, সাংবাদিক, যুব প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও গ্রাম সংগঠনের সদস্যরা অংশ নেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30