কয়রায় মাছের ঘেরে গাঁজা চাষ, গাঁজা গাছসহ আটক ১

ফরহাদ হোসেন:খুলনা প্রতিনিধি

খুলনার কয়রায় মাছের ঘেরের বাঁধে গাঁজা গাছ চাষের অভিযোগে আব্দুল্লাহ মালি (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার মাছের ঘের থেকে চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে কয়রা থানা পুলিশের একটি দল আব্দুল্লাহ মালির মাছের ঘেরে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঘেরের বাঁধে চাষ করা অবস্থায় চারটি গাঁজা গাছের সন্ধান পায় পুলিশ। পরে গাছগুলো উদ্ধার করে আব্দুল্লাহ মালিকে আটক করা হয়।

 

পুলিশ জানায়,গোপন সংবাদ মাধ্যমে জানতে পারি মাছ চাষের পাশাপাশি ঘেরের বাঁধে গাঁজা গাছ চাষ করা হচ্ছিল। অভিযানে উদ্ধার করা গাঁজা গাছগুলো জব্দ করা হয়েছে। আটক আব্দুল্লাহ মালির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, মাছের ঘেরে অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে এবং আব্দুল্লাহ মালি নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30