মর্গে মৃত তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এক মৃত তরুণীর (২০) মরদেহ ধর্ষণের অভিযোগে হালুয়াঘাট থানার মরদেহবাহক মো. আবু সাঈদ (১৯)কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) দুপুরে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনাটি ঘটেছে গত সোমবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে। অভিযুক্ত আবু সাঈদ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং হালুয়াঘাট থানা পুলিশের অস্থায়ী মরদেহবাহক হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, ১৯ অক্টোবর হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় এলাকায় এক তরুণী আত্মহত্যা করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে মৃতের স্বজনরা উপস্থিত না থাকার সুযোগে আবু সাঈদ মরদেহের প্রতি নৃশংস আচরণ করেন বলে অভিযোগ। পরে চিকিৎসকরা ময়নাতদন্তে তরুণীর যৌনাঙ্গে তাজা বীর্যের অস্তিত্ব পান, যা থেকে মরদেহ ধর্ষণের বিষয়টি স্পষ্ট হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার হালুয়াঘাট পৌরসভার পাঠাগার মোড় এলাকা থেকে আবু সাঈদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের কথা স্বীকার করেন বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জামাল মিয়া।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “ঘটনার পর হালুয়াঘাট থানার এসআই জামাল মিয়া বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30