মৌলভীবাজারে সাবেক এমপি পুত্র সাদমান ও যুবলীগ নেতা নিক্সন গ্রেপ্তার

তিমির বনিক;মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারে পৃথক অভিযানে সংসদীয় আসন -৩ এর সাবেক সংসদ সদস্য নেছার আহমদ এর পুত্র সাদমান ও আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক গৌছুদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রের বরাতে জানা যায়, গত সোমবার (২ অক্টোবর) দিবাগত রাতে জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা দায়ের করা হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর পট পরিবর্তনের পর থেকে পলাতক ছিলেন।

 

অপরদিকে, সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের একটি এলাকা থেকে মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদের কনিষ্ঠ পুত্র ফজলে রাব্বি সাদমানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও মৌলভীবাজার মডেল থানায় মামলা রয়েছে। তার বাবা সাবেক এমপি নেছার আহমেদও ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন।

 

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাদমান শহরে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30